ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার ৯ জুলাই শুরু হচ্ছে।

পরীক্ষাকে কেন্দ্রকরে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষাবোর্ড ও স্থানীয় প্রশাসন।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ৩০ জুন পরীক্ষার পরিবর্তে এইচএসসি পরীক্ষা ৯জুলাই থেকে শুরু হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পরীক্ষা নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা।

তারা বলছেন, পরীক্ষার সময় ঘরে পানি প্রবেশের কারণে ছেলে-মেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। পরীক্ষায় কী আসবে, কী লিখবে তারা এনিয়ে চিন্তিত রয়েছেন।

পরীক্ষা শুরুর আগের দিন পর্যন্ত সিলেটের বেশ কয়েকটি কেন্দ্রে বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এরমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পানি রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা কেন্দ্র দক্ষিণ সুরমা কলেজে পানি থাকলেও পরীক্ষার হলের মধ্যে পানি নেই। পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। আর বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পানি থাকায় সেখানের বদলে বালাগঞ্জ সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। গত ৩০ জুন ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল গণমাধ্যমকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এখন। কেন্দ্রের আশপাশে পানি থাকলেও কেন্দ্রের মধ্যে নেই। এ কারণে ৯ জুলাই পরীক্ষা নিতে কর্তৃপক্ষ প্রস্তুত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ

আপডেট সময় ০৮:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪