ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

সীতাকুন্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুলাউড়ার ছেলে নিখোঁজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১৪০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের ফেইসবুক আইডি থেকে সেটা লাইভ করছিলেন কাছ থেকে‌ই। হঠাৎ-ই ভয়াবহ বিস্ফোরণ। আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। ফেইসবুকে লাইভে শব্দ শুনে এর ভয়াবহতা উপলব্ধি করা যাচ্ছিলো।‌ মুহূর্ত‌ই যেন আগুন সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। ডিপোর আশপাশের সবকিছু হয়েগেছে মৃত্যুপুরী। এই বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ রয়েছেন বিস্ফোরণের সময় লাইভে থাকা অলিউর রহমান।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চলেছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেইসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে রয়ে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুজতে পারবেন।

রুয়েলের সাথে কথা বলছিলেন তখনই বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিলো। রূয়েল বর্ণানা দিয়ে বলেন, খুব‌ই ভয়াবহ অবস্থা। ডিপোর ভিতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেচে থাকলে আমার কাছেই আসতো। আমরা একসাথে কাজ করি। এক জায়গায় থাকি।

তিনি আরো জানান, বিস্ফোরণের সময়টা রাতের খাবারের সময় ছিলো। নয়তো আরো অনেক অনেক লোক মারা যেতেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীতাকুন্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুলাউড়ার ছেলে নিখোঁজ

আপডেট সময় ০৭:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২