ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২৩০ বার পড়া হয়েছে
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’-গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এক গোলটেবিল বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ মন্তব্য করেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে সুজনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনের মানদণ্ড অনুসরণ, অংশীজনদের ভূমিকা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তার এসব বিষয়ে বিশ্লেষণধর্মী ও উন্মুক্ত আলোচনা হয়।

মুখ্য আলোচক বলেন, দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক চর্চা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সুজন। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সরকারের প্রস্তাবিত ১১ দফা সংস্কার বাস্তবায়নসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনাগুলো বাস্তবায়নে সুজন কাজ করছে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৈঠকে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মৌলভীবাজারের সভাপতি ডা. ছাদিক আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুহেল আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন- সুশাসনের জন্য নাগরিকের সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার

আপডেট সময় ০৮:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫