ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

হঠাৎ শিলাবৃষ্টি, মানুষের ছোটাছুটি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ৮৪৭ বার পড়া হয়েছে

রাত ১০টা ১৫ মিনিট। সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের চারদিকের রাস্তায় সারি সারি যানবাহন। যানজটের কারণে আস্তে আস্তে চলছে এসব। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। শুরু হয় হাঁটতে থাকা মানুষের ছোটাছুটি। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই আটকা পড়েন রিকশায়। টানা কয়দিনের দাবদাহের পর এই বৃষ্টি কারও কাছে স্বস্তির আবার কারও কাছে ভোগান্তির।

কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগরবাসী। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল। রাত সোয়া ১০টায় নগরীতে বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হয় শিলাসহ বৃষ্টি। প্রায় দশ মিনিট এ শিলাবৃষ্টি হয়।

ঈদের কেনাকাটা করতে আসা মানুষ বৃষ্টিতে কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয় । এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

ঈদ উৎসবের বাকি আছে হাতেগোনা কয়টা দিন। তাই বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তা উৎসবপ্রেমীদের আটকে রাখতে পারেনি।

বুধবার রাত পৌনে ১১টায় প্রতিবেদন লেখার সময় বৃষ্টি থামায় ফের ক্রেতাদের ঢল দেখা গেছে মার্কেটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হঠাৎ শিলাবৃষ্টি, মানুষের ছোটাছুটি

আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩