ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার

হরতালে বাস চলবে: মালিক সমিতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৭৮০ বার পড়া হয়েছে

পুলিশ হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করে দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে শনিবার (২৮ অক্টোবর) শান্তি-উন্নয়ন সমাবেশ থেকে হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এবার হরতালে রাজধানী ঢাকা ছাড়াও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৮ অক্টোবর) পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহএই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে হরতালে বাস-মিনিবাস চলাচলের বিষয়টি জানায়।

খন্দকার এনায়েত উল্লাহ জানান, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের ব্যাপারে সমিতির নেতা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল (রোববার) হরতালের দিনের ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

সভায় সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি বা কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরতালে বাস চলবে: মালিক সমিতি

আপডেট সময় ০২:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩