ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ আটক-১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৩৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ফাহিম আহমেদ(২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন পাকশাইল গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় চিনিসহ ফাহিমকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফাজ্জল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল বড়লেখা উপজেলার ১ নং বর্নি ইউনিয়নের পাকশাইল(দক্ষিণ) গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের ভাড়া দোকানের পাশে অভিযান পরিচালনা করে ফাহিম আহমেদকে আটক করেন।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২২ বস্তা ভারতীয় চিনি এবং কিছু খালি চিনির বস্তা ও বস্তা সেলাই করার একটি মেশিন জব্দ করা হয়।

আটককৃত ফাহিম আহমেদ সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন মনরতল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে।

আটককৃত ফাহিমসহ কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা থেকে বাংলাদেশী ফ্রেস কোম্পানির চিনির বস্তায় ভরে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে আটককৃত ফাহিম আহমেদ এবং পলাতক একজনসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বড়লেখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ আটক-১

আপডেট সময় ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩