ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী

১০ম গ্রেড না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টেকনোলজিস্টদের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ২৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার সদর হাসপাতলের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। তাদের এই কর্মসূচির কারণে হাসপাতালে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা, ডায়াগনস্টিক সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

এতে চিকিৎসাসেবা নিতে এসে রোগীরা দুর্ভোগে পড়েন এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবু নন্দ কিশোর সিনহা, মোঃ রফিকুল ইসলাম,বরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী,নিরন্ডর বাবু,মোঃ মিলন হোসেন।

একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া,বড়লেখা,জুড়ীসহ জেলার সবগুলো উপজেলায়ও কেন্দ্র ঘোষিত ওই কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্দোলনকারীরা জানান, তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণভাবে বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০ম গ্রেড না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টেকনোলজিস্টদের

আপডেট সময় ০১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫