ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / ৯০৮ বার পড়া হয়েছে

4 SYLHET

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে  সিলেট থেকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। তার স্থলে  সিলেটের পুলিশ সুপার করা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমকে (বার)।

এছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

সিলেট ছাড়াও রংপুর, কুমিল্লা, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪