ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

১৪ রামদা উদ্ধার, যুবক আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৬ বার পড়া হয়েছে

সিলেটে আব্দুল্লাহ মিয়া (২৪) নামে এক যুবকের বসত ঘরের খাটের নিচ থেকে ১৪টি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরের দিকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামে আবুল মিয়ার কলোনি থেকে রামদাগুলো উদ্ধার করা হয়।

আটক আব্দুল্লাহ মিয়া (২৪) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউহন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই কলোনিতে একটি কক্ষে ভাড়া থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শনিবার (১৩ জানুয়ারি) ভোরে পুলিশ আব্দুল্লাহ মিয়ার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহকে আটক করলেও ঘরে থাকা তার ৬-৭ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৪ রামদা উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪