ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

অনুবাদক অধ্যক্ষ কোরেশ খান ও গবেষক ও ড.রণজিত সিংহের স্মরণ সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ২৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজনে প্রয়াত লেখক,অনুবাদক অধ্যক্ষ মোঃ কোরেশ খান এবং লেখক,গবেষক ও আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার প্রাপ্ত ড.রণজিত সিংহের স্মরণ সভা গত ১২ জুলাই ২০২৪ শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে মৌলভীবাজার পৌরসভা হলে অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চের উপদেষ্টা কবি ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদের সভাপতিত্বে ও বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। মুখ্য আলোচক ছিলেন লেখক,গবেষক সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, অতিথি হিসেবে আলোচনা করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শান্তিপদ ঘোষ, আলোচনা করেন কবিও নাট্যকার আব্দুল মতিন,সাংবাদিক বকসি ইকবাল আহমদ, অধ্যাপক হিরন্ময় দেব,বাপা মৌলভীবাজার সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য চলচ্চিত্রকার সেলিম সৈয়দ, অধ্যক্ষ কোরেশ খানের পুত্র জিলানী খান কাফকা প্রমুখ। কবিতা পাঠ করেন কবি পলাশ দেবনাথ। শুরুতে প্রয়াত লেখকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর লেখক রণজিত সিংহের কথায় গান পরিবেশন করেন ধীরজিৎ সিংহ। আলোচকরা বলেন এই দুই কৃতিজন আমাদের সাহিত্যেকে সমৃদ্ধ করে গেছেন। তাদের লিখনি আমাদের অনুপ্রেরণা জাগাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনুবাদক অধ্যক্ষ কোরেশ খান ও গবেষক ও ড.রণজিত সিংহের স্মরণ সভা

আপডেট সময় ০৬:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪