ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

অবৈধ বালু পরিবহনে একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৬৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনীর একটি দল ও কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ালীঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন জানান, “পরিবেশ ও নদী রক্ষায় আমাদের নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, কোনো অনুমোদন ব্যতিরেকে বালু উত্তোলন ও পরিবহন করা দণ্ডনীয় অপরাধ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধ বালু পরিবহনে একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫