ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ

আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমানকে বিপুল ভোট ব্যবধানে বিজয়ী করার অঙ্গীকার করেছেন আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। নেতারা ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। সভা শেষে সকল উপস্থিত নেতা বিশেষ মোনাজাতে অংশ নেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরে মিনিবাস মালিক সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে জেলা আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে মৌলভীবাজার সদর – রাজনগরে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া ছাত্র সংগঠনের সাথে সমন্বয় সাধন ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।

এম নাসের রহমান বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী দল ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন:মৌলভীবাজার জেলা বিএনপি, আহ্বায়ক কমিটির সদস্য সচিব: আব্দুর রহিম রিপন,
সদস্য: মো: ফখরুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়াছ আহমদ,আঞ্জুমানে আল ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মো: এনামুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা মো: সিরাজুল ইসলাম মাসুক, সদস্য হাফিজ মীর্জা শামীম আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ সদর উপজেলা ও শহর সভাপতি কাজী মাওলানা মো: কবির আহমদ তালুকদার,রাজনগর উপজেলা সভাপতি মাওলানা মো: রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক: ডা: মো: বুরহান উদ্দিন, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: জামাল উদ্দিন সাধারণ সম্পাদক শাহ মো: সামায়ুন কবির সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোট ব্যবধানে বিজয়ী করার অঙ্গীকার করেন ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সভা শেষে মহান আল্লাহ পাকের দরবারে নাসের রহমানের দীর্ঘায়ু কামনা করে ধানের শীষের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

সভায় নেতৃবৃন্দ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার

আপডেট সময় ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬