ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

আনাচে-কানাচে পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • / ৬২২ বার পড়া হয়েছে

দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা রাখার কথা বলে তিনি বলেন, দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে হবে।

তিনি বলেন, দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করবে।

পরিবেশমন্ত্রী আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ, বড়লেখা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এলক্ষ্যে কৃষকদের উন্নয়নে তাঁর সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শামামী আক্তার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন স্বপন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আনাচে-কানাচে পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

আপডেট সময় ০৪:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২