ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ দ্রুত চালুর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৫৩২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে “সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার ৭ই অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভীবাজার ওয়াকার্স পার্টির জেলার নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মোঃ কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সমাজকর্মী শিমুল তরফদার, রূপম আচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ দ্রুত চালুর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

আপডেট সময় ০৭:২৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩