ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

আপার কাগাবলা ইউনিয়নে বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৫৬২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নির্বাচিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপার কাগাবলা ইউনিয়ন শাখা কমিটি।

দুপুর থেকে শুরু হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ব্যালট পেপারে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন পর দলের ভেতরে গণতন্ত্রের চর্চা শুরু হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শনিবার (৩ মে) দুপুর ২টায় স্থানীয় কাগাবলা সিএনজি সট্যান্ডে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আছাদ সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কবির উদ্দিনের সঞ্চালনায় শুরু হয়।

ইউনিয়ন কমিটির ভোট উপলক্ষে আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে পোস্টারসহ বিভিন্ন প্রচারণায় নামেন প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এর মধ্যে ৪৫১ জন ভোটার ভোট প্রদান করেন। বাতিল হয় ১৭ টি ভোট।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন আব্দুল মতিন, আক্তার হোসেন দলা, আবুল কালাম আজাদ সহ মোট ৪ জন। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন মো শামসুল ইসলাম ও মো মোস্তাফিজুর রহমান জিপু। ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন দলা। তার একমাত্র প্রতিদ্ধন্ধী প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ১৪৩ ভোট। ২৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো: মোস্তাফিজুর রহমান জিপু। অনুষ্ঠানে কবির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করে ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার আহবান জানান।

গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচনের পর এক ভোটার তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আগে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ নেতা মনোনয়ন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন সিদ্ধান্তে আমরা তৃণমূলের নেতাকর্মীরা সবাই খুশি। আমরা মনেকরি দলে গণতন্ত্রের জয় হয়েছে।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিছবাহ্ উর রহমান।

নির্বাচনের ফল ঘোষণা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, ‘অন্য নির্বাচনের মতো এখানেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তৃণমূলের নেতাকর্মী যাদের ভোট দেবেন তারাই নেতা হবেন। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল এটাই তার বড় প্রমাণ। দলে এভাবেই গণতন্ত্র চর্চা করতে হবে।’

নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনু।

আপার কাগাবলা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. বদরুল আলম। সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়াছ আহমদ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।

এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব বেছে নিতে বিএনপির এ সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপার কাগাবলা ইউনিয়নে বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫