ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

আবারও ৩ দিনের ছুটিতে দেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ৭৭৯ বার পড়া হয়েছে

আবারও তিন দিনের ছুটি শুরু হচ্ছে কাল থেকে। বৃহস্পতিবার (৪ মে) বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আবার তিনদিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে ২৪ এপ্রিল খুলেছে সরকারি অফিস-আদালত। তবে অনেকে ঐচ্ছিক ছুটি কাটিয়ে আরও কয়েকদিন পরে কর্মস্থলে ফেরেন। ফলে ঈদের পর পুরো সপ্তাহ কেটে যায় ছুটির আমেজে। অনেকে আবার অতিরিক্ত একদিন ছুটি নিয়ে একেবারে ২ মে এসে অফিসে যোগ দেন।

মে দিবসের ছুটি শেষে গতকাল মঙ্গলবার (২ মে) এবং আজ বুধবার (৩ মে) দুদিন অফিস খোলা। আগামীকাল আবার বন্ধ। বলা যায়, ঈদ পর থেকেই ছুটির আমেজে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য এরপর ঈদুল আজহার আগে সাপ্তাহিক ছুটি বাদে আর কোনো সরকারি ছুটি নেই।

২০২৩ সালে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর ছুটির তালিকায় দেখা যায়, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবারও ৩ দিনের ছুটিতে দেশ

আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩