ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করে খাওয়ানো হবে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ৮১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন আর্জেন্টিনার দেড় হাজার সমর্থককে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর পাশাপাশি খিচুড়ি খাওয়ানোর আয়োজন করেছেন জামালপুরের এক যুবক। আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিশ্বকাপ খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং মিল্লি ভাত আয়োজনে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার টাকা খরচ করেছে

রোববার রাতে ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ খেলা উপভোগ করতে সরিষাবাড়ীর চর ধানাটা নিজ গ্রামে এ আয়োজন করেছেন মাসুদুর রহমান। আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ৩৫ হাজার টাকা খরচ করে ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা বানিয়ে শোভাযাত্রা করেন। পরে দীর্ঘ এই পতাকা সরিষাবাড়ীতে টানিয়ে দেয়। এরপর মাসুদুরের পক্ষ থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানী ভোজের আয়োজনের পাশাপাশি বিজয় উল্লাস করেন সমর্থকরা।

তিনি বলেন, অসাধারণ খেলা খেলে যাচ্ছে প্রিয় মেসিরা। প্রতিটি খেলাই সমর্থকদের দেখার আয়োজন করেছি। ফাইনালে খেলাটা বড় পর্দায় উপভোগ করবে; সাথে থাকবে ভুনা খিচুড়ির আয়োজন। এবারের বিশ্বকাপ আমার পছন্দের দল আর্জেন্টিনাই নিবে। তাছাড়া আর্জেন্টিনা জয়ী হলে প্রতিশ্রুতি মোতাবেক পাঁচটি গরু জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আর্জেন্টিনা জিতলে ৫টি গরু জবাই করে খাওয়ানো হবে

আপডেট সময় ০৮:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২