ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনা বাহিনীর নিরাপত্তা কার্যক্রম জোরদার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে সেনা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল দল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনা বাহিনীর নিরাপত্তা কার্যক্রম জোরদার

আপডেট সময় ১২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫