ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

আ ফ কামাল খুনের মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৪২১ বার পড়া হয়েছে

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার কুটি মিয়া (২৪) সিলেট নগরীর বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে।

কামাল খুনের ঘটনার মামলায় কুটি মিয়া এজাহারনামীয় ৫ নম্বর আসামি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তবে কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, তা বিস্তারিত জানায়নি পুলিশ।

জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। তার গাড়িকে অনুসরণ করছিল দুটি মোটরসাইকেল। তাতে আরোহী ছিলেন তিনজন।

পরে আরেকটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বড়বাজার ১১৮নং বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুনিরা পালিয়ে যায়।

স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ-ছয়জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আ ফ কামাল খুনের মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২