ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৬২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া’র পিতা মো. বিল্লাল হোসেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত হয়েছেন। তিনি মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ) মুরাদনগর, কুমিল্লার প্রতিনিধি।

গত ২১ এপ্রিল সমবায় ফেডারেশনের সভাপতি এইচ এম হাসান আল মামুন (লিমন) সাক্ষরিত এক স্মারকে তাকে সম্মানীত উপদেষ্টা মনোনীত করার বিষয়টি জানানো হয়।

স্মারকে বলা হয়, ‘২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে ব্যবস্থাপনা পরিষদের অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন ও বিধি এবং উপ-আইন’র ৩৪ ধারা অনুযায়ী আপনাকে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সম্মানীত উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে।

এদিকে গত ২৩ এপ্রিল বুধবার সকালে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা মো. বিল্লাল হোসেন এর সাথে কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা ঢাকাস্থ সমবায় ফেডারেশন ভবন, ২২ দিলকুশা বা/এ, অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মো. বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক এবং একজন বিজ্ঞ সমবায়ী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত

আপডেট সময় ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫