ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া: প্রথমার্ধে নেই গোলের দেখা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

শুরু থেকেই অনেকটা মন্থর গতির খেলার মাঝে মাঝে দেখা গেল আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু তাতে সুবিধা করতে পারেনি কোনো দলই। বিরতির আগ পর্যন্ত দুদলের কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।

এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে খানিকটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। পুরো ম্যাচের ৫১ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে এশিয়ান জায়ান্টরা। তবে আক্রমণে ধার ছিল না সন হিউয়েন মিনদের। প্রথমার্ধে উরুগুয়ের গোলবারে একটি শটও নিতে পারেনি কোরিয়া।

এদিকে পুরো সময়ের ৫১ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখেন উরুগুয়ের ফুটবলাররা। আক্রমণে দক্ষিণ কোরিয়ার মতোই খুব বেশি ধার ছিল না সুয়ারেজদের। প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছেন কেবল একটি। কিন্তু আসেনি কাঙ্ক্ষিত গোল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া: প্রথমার্ধে নেই গোলের দেখা

আপডেট সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২