একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল
- আপডেট সময় ০৪:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে।


রাত ১২টা ১ মিনিটে একে একে শহরের সরকারি ইচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপি,মৌলভীবাজার প্রেসক্লাব, ফায়র সার্ভিস, আনসার ভিডিপি,ছাত্রদল, যুবদল, কৃষকদল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্ৎু উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

















