ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • / ৫৩৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ অনলাইন ডেস্ক:  এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি, সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩ জুলাই জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাঁকে এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে, ইউএই-এর বু আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বু আবদুল্লাহ এবং এইচএমসি ইউনাইটেডের প্রেসিডেন্ট শাকিল হাসান এইচ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে বিদেশে দীর্ঘস্থায়ী সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনা করছেন। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাঁকে এই সম্মাননা প্রদান করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

আপডেট সময় ০৪:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২