ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সভায় সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধি। এ সময় বক্তারা শ্রীমঙ্গলের নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আমাদের সাথে কথা বলেছে, তিনি এমন একটি নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছেন, যে নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি এই জেলায় নতুন যোগদান করেছি, আপনাদের সাথে নিয়ে এখানকার যানজট নিরসন, মাদক বিরুদ্ধে, পর্যটনের বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রীতি শক্তিশালীসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করব। এছাড়া তিনি প্রশাসনকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক

আপডেট সময় ০৯:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫