ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কমলগঞ্জ কুরমা চা বাগানে ধারণ করা হবে ইত্যাদি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৮৬৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি কমলগঞ্জ কুরমা চা বাগানের লেক পাড়ের উন্মুক্ত মাঠে অনুষ্ঠানের পর্ব ধারণ করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে রাত বারোটা পর্যন্ত।

এবারের ইত্যাদি অনুষ্ঠান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেক পাড়ে ধারণ করা হবে। এর জন্য ইত্যাদি কতৃপক্ষকে সহযোগিতা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

আগামী ২৯ ডিসেম্বর টেলিভিশনে প্রচারিত হবে ইত্যাদির মৌলভীবাজার পর্ব। এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে মৌলভীবাজার নিয়ে। অনুষ্ঠানের এই পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। দেখানো হবে সারাদেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিন হাট।

ইত্যাদি অনুষ্ঠানের মৌলভীবাজার পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানী-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকদের জন্য কুইজ পর্ব। সেই সঙ্গে অনুষ্ঠানে দেখানো হবে মৌলভীবাজার জেলার ইতিহাস, ঐতিহ্যকে, তুলে ধরা হবে চা বাগান আর প্রাকৃতিক লীলাভূমি বিধৌত মৌলভীবাজার জেলার নানা বিষয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জ কুরমা চা বাগানে ধারণ করা হবে ইত্যাদি

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩