ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত মুস্তাফিজুরের মৃ-ত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০২১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে ও শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তিনি ছোট ছোট ৩ কন্যা সন্তানের জনক ছিলেন।

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার দিন মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

অগ্নিদগ্ধদের ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে এখনও নঈম মিয়া (৪৫) নামে একজন চিকিৎসাধীন আছেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান মাওলানা মুস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত মুস্তাফিজুরের মৃ-ত্যু

আপডেট সময় ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩