ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান

কমলগঞ্জে চোরাই মালামাল উদ্ধার, সরঞ্জামসহ আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ৬৫০ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার হয়েছে।

শনিবার  (২৬ আগস্ট) ভোরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেল মিয়া ও আমিনুল ইসলাম অরফে আল আমিন নামে দুইজনকে আটক করে। আটককৃতদের কথ্যমতে উপজেলার বড়গাছ এলাকা থেকে চোরাইকৃত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, গত ৩০ জুন, ২০২৩ কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার মওদুদ আহমেদ কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চুরির রহস্য উদঘাটনে কাজ মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে প্রথমে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রাসেলের বাড়িতে তল্লাশী করে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড,তরবারি, ছোরা ও শাবল জব্দ করা হয়। পরবর্তীতে রাসেলকে জিজ্ঞাসাবাদে সে কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে এবং চোরাই মালামাল কমলগঞ্জ উপজেলা সংলগ্ন বড়গাছ এলাকার জনৈক আল আমিনের কাছে রয়েছে বলে জানায়।

রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে কমলগঞ্জ থানাধীন সরইবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে আমিনুল ইসলাম ওরফে আল আমিনকে আটক করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং আশেপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে চোরাই মালামাল উদ্ধার, সরঞ্জামসহ আটক – ২

আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩