ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ নিধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৮২১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে রোববার আবারো বিষ ঢেলে মাছ শিকার করা হ”েছ। এতে ধ্বংস হ”েছ মাছসহ জলজ প্রাণী। অসাধু মাছ শিকারী চক্র অব্যাহতভাবে ধলাই, লাঘাটাসহ বিভিন্ন নদীতে বিষ ঢেলে মাছ শিকার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে নির্বিকার।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর উজানে দুস্কৃতিকারীরা বিষ ঢেলে দেয়। নদীতে দেয়া বিষ গড়িয়ে যেতে যেতে ছোট বড় নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। উপজেলার উত্তর আলেপুর, কুমড়াকাপন গ্রাম এলাকায় শিশু কিশোর ও ¯’ানীয়রা মাছ ধরতে নদীতে ঝাপিয়ে পড়ে। মৃগেল, পুটা মাছসহ ছোট-বড় নানা প্রজাতির মাছ ভেসে উঠে। ইতিপূর্বে ধলাই ও লাঘাটা নদীতে কয়েক দফা বিষ ঢেলে মাছ শিকার করা হয়েছে বলে ¯’ানীয়দের অভিযোগ রয়েছে।

কমলগঞ্জের হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির সদস্য সচিব ও পতনউষার ইউপি সদস্য তোয়াবুর রহমান, কৃষক মানিক মিয়া, শিক্ষক ফেরদৌস খান, শমশেরনগরের কৃষক মোবাশ্বির আলীসহ ¯’ানীয় সচেতন মহল জানান, ধলাই, লাঘাটা ও পলক নদীতে ঘনঘন বিষ ঢেলে মাছ শিকার করা হ”েছ। এতে জলজ জীববৈচিত্র্যসহ পরিবেশেরও মারাত্মক ক্ষতি বয়ে আনছে। এসব বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে তারা দাবি করেন।

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ধলাই নদীতে কে বা কারা বিষ ঢেলে মাছ শিকার করছে। সেখানে আমাদের একার পক্ষে ব্যব¯’া গ্রহণ করা সম্ভব নয়। তাছাড়া নদী, খাল, বিলে বিষ প্রয়োগ, বাঁশের খাঁটি ও কারেন্ট জালের বিষয়ে অভিযান চালাতে ভ্রাম্যমান আদালত ছাড়া কোন শাস্তি দেওয়া সম্ভব হয় না। কাজের ঝামেলায় সবসময় ভ্রাম্যমান আদালত নিয়ে যাওয়াও সম্ভব হয়না। তবে এসব বিষয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, এসব অপরাধের সাথে কারা সম্পৃক্ত তার সন্ধান বের করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি কোনভাবে কেউ তথ্য জানাতে পারেন তাহলে গোপনীয়তা বজায় রেখে যথাযথ আইনানুগ ব্যব¯’া গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ নিধন

আপডেট সময় ১১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২