ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কমলগঞ্জ ভাবি হত্যা মামলার আসামি দেবর গ্রে-ফ-তা-র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ৭২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ভিকটিমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হত্যাকাণ্ডের জড়িত ভিকটিমের দেবর মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জ ভাবি হত্যা মামলার আসামি দেবর গ্রে-ফ-তা-র

আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫