ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা

কমলগঞ্জ মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৬৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রাম প্রসাদ রবিদাস (৫২) নামে মাদক মামলায় ০৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রাম প্রসাদ রবিদাসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাসের বিরুদ্ধে জিআর-৯৫/২০২০ (কমল) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ২৪(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরে বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাস কমলগঞ্জ থানাধীন ৮ নং মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের মৃত জমুনা রবিদাসের ছেলে। আজ বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জ মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩