ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কমলগঞ্জ শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ৭৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন স্থানীয়রা।

আটককৃত রোহিঙ্গারা হলেন— মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সকলেই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুন্সীবাজারে দুইজন পুরুষ, দুই নারী ও দুই শিশুসহ ৬ জনকে একসাথে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা সিলেটে মাজারে এসেছিল। বাংলা ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বিস্তারিত কিছু বলতে পারছে না তারা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ‘স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জ শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০১:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪