ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১১৩০ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ইতিহাসের শিক্ষক ফজলুর রহমান গত ১৮ জুলাই বই দেয়ার কথা বলে ওই ছাত্রীকে শিক্ষক মিলনায়তনে নিয়ে যৌন হয়রানি করেন। আগেও কয়েকবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি কাউকে না জানাতে তার বাসায় গিয়ে শিক্ষক ফজলুর রহমান তাকে হুমকি দেন।

ওই ছাত্রী অভিযোগে আরো বলেন, তিনি বিষয়টি তাৎক্ষণিক কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। কিন্তু কোন সহায়তা না পাওয়ায় পরে প্রশাসনের কাছে যান। ইউএন’র কাছে এ ঘটনার বিচার ও তার নিরাপত্তার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ফজলুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া বলেন, ওই ছাত্রী আমার নিকট কোনো অভিযোগ নিয়ে আসেনি। শুনেছি তদন্ত কমিটি হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমি নিজেও ওই কমিটিকে সর্বাত্বক সহযোগীতা করব।

কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার ও সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ান বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা দেখবো।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৩:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩