ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে কিশোরী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৮২০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেফতার হওয়া কিশোরীর মুক্তা আক্তার। বুধবার কারাগারের একটি কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। এর আগে মঙ্গলবার একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পরীক্ষার্থী মুক্তা আক্তার জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে। সে এবার দীননাথ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন।

দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে কিশোরী

আপডেট সময় ০৫:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩