ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

কারাগারে ডিভিশন চান সাবরিনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা (ডিভিশন) চেয়ে আবেদন করেছেন। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েদি তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তার পক্ষে আইনজীবী প্রণব কুমার কান্তি আদালতে এ আবেদন করেন। দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে এ আবেদন করেন তিনি।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মামলার পরবর্তী শুনানি ২২ নভেম্বর ধার্য করেন। একই সঙ্গে ওই দিন সাবরিনাকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত ১৯ জুলাই ভুয়া কোভিড সনদ ইস্যুর অভিযোগে ১১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন সাবরিনা। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।

মামলার বিবরণীতে বলা হয়, আটক সাবরিনা ২০০৯ সালে প্রথমবারের মতো ভোটার হন। ওই পরিচয়পত্রে তিনি তার বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে মোহাম্মদপুর উল্লেখ করেন। স্বামীর নাম দেন ‘হক’। নিজেকে অভিহিত করেন ‘স্নাতকোত্তর’ হিসেবে।

অথচ ২০১৬ সালে জারি করা দ্বিতীয় এনআইডিতে তিনি বাড্ডায় তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং তার স্বামীর নাম ‘আরিফুল চৌধুরী’ বলে উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কারাগারে ডিভিশন চান সাবরিনা

আপডেট সময় ০৪:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২