ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়ায় আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নামে মা ম লা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ৭১১ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্যসাবেক পৌর মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জনকে।
শনিবার (২৪ আগস্ট) কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল ফাত্তাহ ফাহিম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদ্যসাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ,হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ বক্স, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
মামলার বাদী আবুল ফাত্তাহ ফাহিম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সদ্যসাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর ও হেনস্তা করে।
তিনি জানান, হামলায় জড়িত ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নামে মা ম লা

আপডেট সময় ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪