ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ

কুলাউড়ায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৪৬৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় জবরদখলকৃত কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

আদালতের রায়ের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ দেয়াল ভেঙে সরকারি এ জায়গা উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন। কিছুদিন আগে দখলকৃত সেই জায়গায় দেওয়াল নির্মাণ করে আদালতে মামলাও করেন তিনি।

মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙে প্রায় কোটি টাকা মূল্যে ৩৩ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়। এ সময় জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার এবং কুলাউড়া থানার এএসআই ইমদাদসহ পুলিশের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

আপডেট সময় ১১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪