ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

কুলাউড়ায় ট্রাক উল্টে হেলপার নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত অবস্থায় ট্রাক উল্টে মিলু মিয়া (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া-রবিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের দক্ষিণ চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।

নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকালেরদ দিকে মিলু ট্রাক নিয়ে রবিরবাজারের উদ্দেশ্যে বালু আনতে রওনা দেন। কুলাউড়া-রবিরবাজারের রাস্তার উপর দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক আসাযাওয়ার সময় রাস্তা মাটিতে ঢেকে যায়।

গত রাতে বৃষ্টির কারণে সেই রাস্তা পিচ্ছিল হয়ে ছিলো। দুপুর ১২টার দিকে মিলু ওই সড়কের রাজার দীঘির কাছাকাছি পৌঁছামাত্র ব্রেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মিলু মারা যান।

কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে দেওয়া হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ট্রাক উল্টে হেলপার নিহত

আপডেট সময় ০৭:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪