ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়ায় তিন কেজি গাঁজাসহ আটক -১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের  কুলাউড়ায় তিন কেজি গাঁজাসহ কোকিল তাসা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

১ জানুয়ারি রাতে তাকে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের পাশে একজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছে এমন একটি সংবাদ গতকাল বিকেলে পুলিশের কানে আসে। এই সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার
এসআই আনোয়ার মিয়া, এএসআই রুমান মিয়া, এএসআই বিল্লাল হোসেন, এএসআই আবু রায়হানসহ কুলাউড়া থানার একটি টিম ক্লিভডন চা বাগানে অভিযান পরিচালনা করে। সন্ধ্যা অনুমান সাড়ে ৫ ঘটিকার সময় ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের সামনে থেকে কোকিল তাসাকে আটক করা হয়। কোকিল তাসার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আটককৃত কোকিল ক্লিভডন চা বাগানের (পাট্টা লাইন) মৃত নকুল তাসার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় তিন কেজি গাঁজাসহ আটক -১

আপডেট সময় ০৬:১৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩