ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৮৮০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ রাজন আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানাধীন আছুরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চণ্ডী ইউনিয়নের অন্তর্গত আছুরিঘাট পয়েন্টের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে সবুজ রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রাজন আলী কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি,মাদকসহ ১১টি মামলা রয়েছে।

মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৬:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩