ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কুলাউড়ায় অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৫৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার সাদেকপুরস্থ শামসুদ্দিন আহমদের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শামসুদ্দিন আহমদের বাসায় আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর নেতৃত্বে ফয়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তারা প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের কবল থেকে ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় ০৮:১৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২