ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ৬৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ শেখ নজরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি শেখ নজরুল ইসলাম কুলাউড়া থানার সুলতানপুর গ্রামের মৃত শেখ আইন উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২