ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

কুলাউড়ায় প্রাণিসম্পদের ডিজিটাল সেবা পরিদর্শনে যুগ্ম সচিব

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ৬৫৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বাংলাদেশের প্রথম অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্লাটফর্ম “bdvets.com”এর কার্যাবলী পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন।

রবিবার (২২ মে) প্রাণিসম্পদ কার্যালয় পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-৫) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ ও মৌলভীবাজার সহকারী প্রোগ্রামার আবু কায়সার।

পরিদর্শনকালে যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন কুলাউড়ায় ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্লাটফর্ম কার্যাবলীতে সন্তোষ প্রকাশ করে সরকারের অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।  সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশন সভাপতি সহকারী অধ্যাপক এএনএম আলম, ডেইরী খামারি শুভেন্দু সিকদার প্রমুখ।

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, এ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে সারা বাংলাদেশের ১১৮টি উপজেলার ৩৩৩২ জন খামারি সেবা নিয়েছেন। এছাড়া ২৯২ টি উপজেলার ৮৮৪ জন ভেটেরিনারিয়ান স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে খামারীদের সেবা দিয়ে আসছেন। এর মাধ্যমে খামারীরা ঘরে বসে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানগণের সেবা পাচ্ছেন।

তিনি আরও জানান, হাতের মুঠোয় প্রাণিসম্পদ সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে নিজ উদ্যোগে এ সেবা চালু করা হয়। এতে খামারির কর্মঘন্টা, যাতায়াত ব্যয় ও অর্থের সাশ্রয় হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় প্রাণিসম্পদের ডিজিটাল সেবা পরিদর্শনে যুগ্ম সচিব

আপডেট সময় ০৩:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২