ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

কৃষকের ছেলে মুদি দোকানির মেয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৫০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: হবিগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কৃষকের ছেলে ও মুদি দোকানির মেয়ে। এ সময় কয়েকশ লোক ভিড় জমান হেলিকপ্টার দেখতে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জেলা শহরের শায়েস্তানগর এলাকায় আব্দুল আলী কমিটিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়।

বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাগীকান্দি গ্রামের কৃষক হাছান আলীর ছেলে ইতালি প্রবাসী নাসির মিয়া এবং কনে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মুদি দোকানি কুদরত আলীর মেয়ে কলেজছাত্রী মাশিয়াত জাহান প্রমি।

দুপুরে কিশোরগঞ্জের আদমপুর বাজার থেকে বরবাহী হেলিকপ্টারটি হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়। অল্প সময়ের মধ্যেই কনের বাড়ির একটি ঈদগাহে অবতরণ করে। পরে গাড়ি করে কমিউনিটি সেন্টারে যায়।

বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর নাসির উদ্দিন হেলিকপ্টারে করে কনে প্রমিকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় কয়েকশ লোক ভিড় জমান হেলিকপ্টার দেখতে।

বর নাসির মিয়া জানান, বাবার ইচ্ছে পূরণ করতে তিনি হেলিকপ্টারে চরে বিয়ে করেছেন। এই আনুষ্ঠানিকতা উভয় পরিবারের সদস্যরা উপভোগ করেন।

বরের বাবা হাছান আলী জানান, তার অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দের শেষ নেই।

কনের বাবা কুদরত আলী বলেন, আমাদের গ্রামের আর কেউ হেলিকপ্টারে চরে বিয়ে করেনি। এই বিয়েতে গ্রামবাসীও আনন্দিত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কৃষকের ছেলে মুদি দোকানির মেয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন

আপডেট সময় ০৭:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩