কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা
- আপডেট সময় ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজার পাড়ায়। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রতিবেশী ইউপি সদস্য আবু সাঈদ বলেন,গেল দুই দিন ধরে রাজনের পিতা মাতা বাড়িতে ছিল না আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। ছোট বোন শিরনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়তে গিয়েছিল। এ সময় রাজন তাঁর শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষন পর শিরিনা বাড়িতে এসে ভাইকে ডাকতে থাকেন। এ সময় তাঁর ভাইয়ের কোন সাড়া না পেয়ে দরজার খুলতে গিয়ে দেখতে পান ভাই ফ্যানের সঙ্গে ঝুলছে।
এরপর তাঁর চিৎকারে প্রতিবেশীরা রাজনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান। রাজন ছিল একজন ওয়েল্ডিং মিস্ত্রি। সাবদারপুর বাজারের একটি কারখানায় কাজ করতেন। এদিকে মৃত্যুর কারন সম্পর্কে কিছু জানা না গেলেও মাথায় সমস্যার কারনে সে এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেছেন তাঁর পিতা আব্দুর রাজ্জাক।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) খন্দকার এনায়েত আলী বলেন,বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত কি ঘটনা ঘটেছিল।





















