ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে এসে মরছে,ধরা পড়ছে বন্যপ্রাণি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন। অপর এক ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি গন্ধগোকুল মারা গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর বেলা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে একটি গন্ধগোকুল মরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

পরে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন গিয়ে মৃত গন্ধগোকুলের মৃতদেহ উদ্ধার করে মাঠি চাপা দেয়। বন্যপ্রাণি সেবা পাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ভোরে অথবা শেষ রাতে গন্ধগোকুলটি চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে। কিছুদিন পরপর এরকম ঘটনা ঘটে।

বন্যপ্রাণিরা খাবারের সন্ধ্যানে বন থেকে বের হয়ে লোকালয়ে বেরিয়ে এসে বিভিন্ন কারণে মারা যাচ্ছে। মানুষের চোখে পড়লে আমরা খবর পেয়ে লোকালয় থেকে এসব প্রাণি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে আসছি। অপর দিকে রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইউচুবপুর সুরমা মার্কেট এলাকায় একটি অগজর সাপ দেখে স্থানীয়রা অতঙ্কিত হয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সোমবার অজগর সাপটিকে উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে এসে মরছে,ধরা পড়ছে বন্যপ্রাণি

আপডেট সময় ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২