ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় না করার আহবান বিএনপির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে দুই পুত্রবধুকে সাথে নিয়ে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সোামবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

তবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে পূর্বে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যাডামকে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী সহ সর্বস্থরের সিলেটবাসী প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় না করার আহবান বিএনপির

আপডেট সময় ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫