ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান

চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ৬৩২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি।

এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ।

বেসরকারিভাবে রোববার রাত সোয়া ১২টা নাগাদ প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হন ১৮৯টি আসনে। অন্যদিকে ৬০টিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত ছিল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২ জন।

ভোটে সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী, যাদের বেশির ভাগ আওয়ামী লীগ নেতা।

নির্বাচনে সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোট নেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

আপডেট সময় ০৩:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪