ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

চাঁদ ওঠেনি,মঙ্গলবার ঈদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • / ৫৮৩ বার পড়া হয়েছে

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (১ মে) চাঁদ দেখা না যাওয়ায় রোজা হবে ৩০টি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে সোমবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদ ওঠেনি,মঙ্গলবার ঈদ

আপডেট সময় ০৫:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২