ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

ছয় বছর পর দেশে ফিরছেন শফিক রেহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ছয় বছর পর আবারও ‘লাল গোলাপ’ শুভেচ্ছা নিয়ে রোববার দেশে ফিরছেন বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান। শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় একই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিমকোর্ট আপিলেড ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান।

দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার ৭ বছরের কারাদন্ড হয়। সেই দন্ডাদেশ মাথায় নিয়েই রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমান-এর (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন।

বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্টসহ সুশীল সমাজের সদস্যরা এতে অংশ নেবেন। শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহবায়ক সজীব ওনাসিস এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছয় বছর পর দেশে ফিরছেন শফিক রেহমান

আপডেট সময় ১০:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪