ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন

ছাত্রীর শ্লীলতাহানি, সেই শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / ৮৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় শিক্ষক মো. মুমিনুল হককে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নুরভাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুমিনুল কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গত ১৬ মার্চ লাখাই উপজেলার এক স্কুলে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক মুমিনুল। এ ঘটনায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও বিচারের দাবিতে হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা । পরে ভিকটিমের বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুমিনুলকে আসামি করে মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় আসামিকে গ্রেফতার অভিযানে নামে র‍্যাব-৯। অবশেষ ঘটনার ২৪ দিনের মাথায় বখাটে শিক্ষক মুমিনুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে কলাখাই থানায় হস্তান্তর করা হয়।

Moulvibazar24.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রীর শ্লীলতাহানি, সেই শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৯:০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২